1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারতের সাথে বাণিজ্যে রুপিতে লেনদেনে ব্যবসায়ীদের কতটা কাজে আসছে? – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

ভারতের সাথে বাণিজ্যে রুপিতে লেনদেনে ব্যবসায়ীদের কতটা কাজে আসছে?

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ভারতের সাথে বাণিজ্যে রুপিতে লেনদেনের জন্য বাংলাদেশের আরো দুইটি বেসরকারি ব্যাংককে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অনুমতি পাওয়া ব্যাংক দুইটি হচ্ছে – ইসলামি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এর আগে চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে আনুষ্ঠানিকভাবে রুপির ব্যবহারের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংক শুরুতে সোনালি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে এই কার্যক্রমে যুক্ত করে।

যদিও চুক্তি অনুযায়ী টাকা ও রুপি দুটি মুদ্রা ব্যবহার করেই লেনদেনের ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ, তবে আপাতত শুধু রুপিতেই লেনদেন হচ্ছে। তবে জুলাই মাসে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু হলেও, মাত্র গত সপ্তাহেই রুপি ব্যবহার করে আমদানি ও রপ্তানি করেছে বাংলাদেশের দুটি কোম্পানি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারত থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ।

বিপরীতে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর শুধুমাত্র এই রপ্তানির অঙ্কটাই রুপিতে লেনদেন করা যাবে, এর বাইরে আমদানির বাকি অর্থ শোধ করতে হবে ডলারে।

কিন্তু রুপিতে লেনদেনের এই ব্যবস্থা বাংলাদেশের ব্যবসায়ীদের কতটা কাজে আসছে?

সুত্র: বিবিসি

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park