1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষক বিরুদ্ধে মামলা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষক বিরুদ্ধে মামলা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২)–এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত ও মারপিট করেন। এতে ফাহিম গুরুতর আহত হয়। পরে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরদিন ১৮ জুলাই ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ছেলের শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তারা ফাহিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার বিচার চাইতে গেলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ফাহিমের বাবাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা করা হয় বলে জানান বাদী।

এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেননি।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park