1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

নজরুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর এলাকায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তার বোন মামলা করেছেন। ওই মামলায় ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এরআগে রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, চলতি বছরের গত ৯ ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন স্কুলছাত্রীর বড় বেন।
ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের সঙ্গে স্কুলছাত্রীর প্রায় ১১ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানায় সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে। ইতিমধ্যে সে দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের ম্যাসেঞ্জারে দীর্ঘ ১১ সাসের বিভিন্ন ডকুমেন্সসমূহ ডিলেট করে দেয়।

পরবর্তীতে স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুলছাত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেয়। পুনরায় ছাত্রদল নেতার বাড়িতে গেলে স্কুলছাত্রীর জীবন শেষ করে দেবে বলে জানিয়ে দেন তার পরিবার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park