1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জের ফ্রিল্যান্সিং প্রকল্প ঘুরে দেখলেন এনপিডিএ প্রশিক্ষক

নজরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

শিক্ষিত বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায় সিরাজগঞ্জে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনপিডিএ) প্রশিক্ষক মো. কায়ছারুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

সম্প্রতি, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্প পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের মান, অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং প্রশিক্ষণ শেষে বাস্তব কর্মসংস্থানের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী চারটি ব্যাচের ৪০ জন এবং চলমান পঞ্চম ব্যাচের ৫ জনসহ মোট ৪৫ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মো. কায়ছারুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রশিক্ষণার্থীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটছে, যা সরকারের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

প্রশিক্ষণার্থীদের সাফল্যের অভিজ্ঞতা শুনে তিনি আরও বলেন, এই প্রকল্প থেকে দক্ষ ও সফল ফ্রিল্যান্সার তৈরি হওয়া প্রমাণ করে যে কর্মসূচিটি সফল ও স্বাস্থ্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের সন্তুষ্টি ও ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ রাজু আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সমন্বয়ক সজিব সেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় চারটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বেকার যুবসমাজের কাছে এই প্রশিক্ষণ প্রকল্পটি আশার আলো হিসেবে কাজ করছে এবং দেশব্যাপী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park