1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

নজরুল ইসলাম
  • প্রকাশ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

স্থানীয়রা জানায়, বিরল প্রজাতির এ শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কিছু যুবক অসুস্থ অবস্থায় শকুনটি ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে পাপ্পু নামের এক যুবক বাড়িতে নিয়ে আসেন। ৩ দিন প্রাথমিক চিকিৎসা শেষে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন ও তার লোকজন পাপ্পুর বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে যান।

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি মাটিতে পড়ে গিয়েছিল। বিরল প্রজাতির এই শকুনের নাম (হিমালয় গৃধিনী)। আমি উদ্ধার করে খাবার ও ওষুধ খাওয়াচ্ছি। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা যেখানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবেন, আমরা সেখানেই হস্তান্তর করব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park