1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহত ২ জন: গাছ কেটে সড়ক অবরোধ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

রায়পুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহত ২ জন: গাছ কেটে সড়ক অবরোধ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 রায়পুর, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার  রাখালিয়া নামক স্থানে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে  আনন্দ বাসের  চাপায় মরিয়ম আক্তার (১৪) নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত ও আরও ২ জন আহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন। এতে করে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।  পরে বিচারের আশ্বাস পেয়ে বিকাল ৫টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালক পরিবহন নিয়ে রায়পুরে দিকে পালিয়ে আসে। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় রেফার করা হয়। নাম ফাতেমা আক্তার (১৩) পিতা আলমগীর হোসেন, মাতা পারুল বেগম. খন্দকারপুর, লক্ষ্মীপুর।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। সড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। বর্তমানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park