1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জামালপুরে  ট্রেনের নিচে কাটা পড়ে   নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল ) সকাল সাড়ে ৮টা  এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরের নান্দিনা -নরুন্দি রেল স্টেশনের মাঝে নলকুড়ি  এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নলকুড়ি গ্ৰামের মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান।

সংবাদ পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এলাকাবাসী আরও জানান, ঘটনাস্থলে কোনো অনুমোদিত গেইট বা গেইটম্যান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park