বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম নুরুল ইসলাম চুন্নু এবং আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম জাকির হোসেন স্বপন বেপারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।
প্রধান আলোচক ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোঃ রফিকুল ইসলাম সেলিম, মোঃ জিয়াউল ইসলাম সাবু, আলহাজ্ব নুরুল আমিন, আলহাজ্ব জব্বার শিকদার, বরিশাল সদর উপজেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোখলেচুর রহমান কাজী
সভায় সভাপতিত্ব করেন চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম মাসুম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম পাখি।
আলোচনায় বক্তারা মরহুম নুরুল ইসলাম চুন্নু এবং জাকির হোসেন স্বপন বেপারীর রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।