1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

পোলট্রিতে নতুন আতঙ্ক: ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’ শনাক্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দেশের পোলট্রি শিল্পে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’ (Chicken Anemia Virus বা CAV)। বাংলাদেশে প্রথমবারের মতো এই ভাইরাসের Genotype IIIb প্রজাতি শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন জানান, তাঁর তত্ত্বাবধানে স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আকতার এই গুরুত্বপূর্ণ গবেষণা সম্পন্ন করেন। গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রভিত্তিক Microbiology Spectrum জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, আক্রান্ত মুরগির মধ্যে রক্তশূন্যতা, ফ্যাকাশে ঝুঁটি ও নীলচে ডানার মতো উপসর্গ দেখা দেয়। পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয় এবং সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ে জানা যায়, এটি Genotype IIIb প্রজাতির, যা বাংলাদেশে আগে কখনও সনাক্ত হয়নি।

বিশ্লেষণে আরও জানা যায়, নতুন ভাইরাসটির জিনগত গঠন চীনের একটি স্ট্রেইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক পোলট্রি বাণিজ্যের মাধ্যমেই এটি দেশে প্রবেশ করেছে।

গবেষকরা জানান, ভাইরাসটির VP3 প্রোটিনে কিছু নতুন মিউটেশন শনাক্ত হয়েছে, যা রোগের তীব্রতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে।

অধ্যাপক গোলজার বলেন, “এই ভাইরাস মুরগির রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, বৃদ্ধি ব্যাহত করে এবং খামারিদের বড় আর্থিক ক্ষতির কারণ হয়। তাই এর জিনোম বিশ্লেষণ ভবিষ্যতে টিকা উন্নয়ন ও জাতীয় পর্যবেক্ষণ কার্যক্রমে সহায়ক হবে।”

গবেষক দল সতর্ক করেছে, চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন এই জেনোটাইপের বিস্তার রোধে এখনই জাতীয় পর্যায়ে ভাইরোলজিক্যাল মনিটরিং, ব্রিডার ফ্লক ভ্যাকসিন হালনাগাদ ও খামার পর্যায়ে বায়োসিকিউরিটি জোরদার করা জরুরি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park