1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গুম-খুনের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তা চূড়ান্ত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তায় জটিলতা বেড়েছে : সেনাপ্রধান জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির

গুম-খুনের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তা চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
গুম-খুনের মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চূড়ান্ত নিরাপত্তার মধ্যে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম ও খুনের দুই পৃথক মামলায় অভিযুক্ত ১৩ সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল এবং আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত এ শুনানি গত ২০ নভেম্বর হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ তারিখ পিছানোর আবেদন জানালে আদালত আজকের দিন ধার্য করেন। এর আগে ২৬ অক্টোবর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ তারিখ ঠিক করেন। প্যানেলের অপর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২২ অক্টোবর একই দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করা হলেও পরে তা পরিবর্তন করে আজকের দিন চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ৮ অক্টোবর প্রসিকিউশন পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১ এবং শুনানির জন্য ২২ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।

এ মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আইনজীবীদের প্রত্যাশা, দীর্ঘদিনের আলোচিত এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park