হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কমিটির আসন্ন নির্বাচন স্থগিত করার কোনো আবেদন আমলে নেয়নি হাইকোর্ট। বিচারাধীন একটি রিটের সম্পূরক আবেদন শুনানির জন্য গ্রহণ না করে আদালত তা নথিভুক্ত করার নির্দেশ দেন। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।

পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি বিসিবির গঠনতন্ত্রের একটি ধারা চ্যালেঞ্জ করে গত মার্চে একটি রিট করেন, যেখানে আদালত রুল জারি করেছিলেন। একই রিটের সঙ্গে পরে একটি সম্পূরক আবেদন দাখিল করে আসন্ন ৭ জুনের নির্বাচন স্থগিতের আবেদন করা হয়। তবে আদালত সেই আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ আবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচন কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময় অনুযায়ী বিসিবি নির্বাচন আয়োজনের পথ এখন উন্মুক্ত থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১০

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

১২

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

১৩

মেঘনা ভাঙনের হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

১৪

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

১৫

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

১৬

দেশের সব বিমানবন্দরে আজ থেকে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

১৭

প্রবাসী সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

১৮

ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

জাবিস্হ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি রিপন, সম্পাদক সাকিব

২০