যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি গত ৯ মে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেন। পরে ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

চিকিৎসা শেষে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যে অবস্থানকালেও রাষ্ট্রপতি নিয়মিত দাফতরিক কার্যক্রম চালিয়ে যান। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ ও নথি তিনি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষরের মাধ্যমে সম্পন্ন করেন বলে জানানো হয়েছে।

সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

১০

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

১১

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

১২

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

১৩

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

১৪

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১৫

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১৬

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১৭

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১৮

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

২০