মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির জেরে আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এর প্রভাব পড়েছে তেলের দামে। সোমবার এশিয়ার বাজারে উল্লেখযোগ্য হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১১ দশমিক ২৮ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮৭ ডলার।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি বাজার অস্থির অবস্থায় রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালি। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় এর সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক বাজারে এবং তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানকে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি লেখেন, ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ওয়াশিংটন এখনো তেহরানের শান্তি প্রস্তাবের বিপরীতে বাস্তব কোনো ছাড় দেয়নি। এতে আলোচনা আরও জটিল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আধাসরকারি মেহের নিউজ এজেন্সি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অচলাবস্থা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং বাজারে আতঙ্ক বাড়াচ্ছে।

এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি জানিয়েছে, আবুধাবির বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিম সীমান্ত দিক থেকে আসা তিনটি ড্রোনের মধ্যে দুটি ভূপাতিত করা হলেও একটি ড্রোন বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে। এতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পারমাণবিক নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে ড্রোনগুলোর উৎস ও হামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়লে সামনে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১০

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১১

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১২

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১৩

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৪

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১৫

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১৬

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৭

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

১৯

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

২০