চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩ – দৈনিক দেশেরকথা
চিত্তরঞ্জন সাহা চিতু
১৮ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে| আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|
জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ভাদুর মোড় এলাকার আবুল হোসেনের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমির গাছের ডাল কাটা নিয়ে বিরোধ চলছিল।এরই জের ধরে গতকাল একই এলাকার জমির হোসেনের পুত্র রাসেল(২০), আনিস উদ্দিনের পুত্র সুমন হোসেন(৩০) ও তেতুল মন্ডলের পুত্র জমির হোসেন( ৪৫)সহ কয়েকজন লাঠিসোটা, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে তাদের বাড়ির সামনে এসে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে| এসময় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন, স্ত্রী রওশনারা খাতুন ও কন্যা শিল্পী ইয়াসমিন কে বেধড়ক মারপিট করে। এ সময় রাসেল হোসেন তার হাতে থাকা ধারালো দা দিয়ে আবুল হোসেনের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের আরেক সদস্য আবুল হোসেনের পুত্র আলমগীর হোসেন বাধা দিতে গেলে তাকেও মারপিট করে আহত করা হয়| পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আবুল হোসেনের মাথায় ৪টি এবং রওশনারা খাতুনের পায়ে ৪টি সেলাই দেওয়া হয়েছে| এছাড়া প্রতিপক্ষ রাসেলের মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। প্রতিপক্ষ জমির হোসেন জানান, গাছ কাটা কে কেন্দ্র করে আবুল হোসেন সহ তার পরিবারের লোকজন আমাদেরকে প্রায় সময় অকথ্য ভাষায় গালাগালি করত| এরপর আমি প্রতিবাদ করতে গেলে আমার উপর তারা আক্রমণ করে| এ ঘটনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, এ ঘটনায় উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি| ঘটনাটি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

১০

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

১১

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১২

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১৩

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১৪

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১৫

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৬

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১৭

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১৮

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৯

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০