গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি – দৈনিক দেশেরকথা
জাবি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

গবেষণাপত্রে তথ্য-উপাত্ত জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. আমির হোসেন ভূঁইয়া বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ ওঠে ২০১৭ সালে। জানা যায়, উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশের প্রভাব নিয়ে ২০১২ সালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা ইনস্টিটিউট একটি গবেষণা পরিচালনা করে। পরবর্তীতে ওই গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার করে ২০১৭ সালে জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম দিদারুল ইসলাম একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এতে সহ-গবেষক হিসেবে আমির হোসেন ভূঁইয়ার নামও অন্তর্ভুক্ত ছিল।

গবেষণাপত্রটি প্রকাশের পর বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য ভূতত্ত্ববিদ তপন কুমার মজুমদার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জাবি প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ২০২০ সালের ৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়।

সে সময় আমির হোসেন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সংশ্লিষ্ট গবেষণাপত্রে তার নাম অনুমতি ছাড়াই যুক্ত করা হয়েছিল। তার ভাষায়, “আমি বিষয়টা জানতামই না। প্রধান গবেষক না জানিয়েই আমার নাম ব্যবহার করেছেন।”
গবেষণাপত্রে জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া একজন শিক্ষককে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় একাডেমিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, গবেষণা নৈতিকতা নিয়ে প্রশ্ন থাকা অবস্থায় এমন নিয়োগ উচ্চশিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

১০

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

১১

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

১২

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৩

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১৪

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১৫

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১৬

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৭

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৮

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৯

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

২০