1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আব্দুল কাইয়ুম মজনু'র হৃদয়ছোঁয়া উদ্যোগ, মুমূর্ষু রোগী পেলেন ১ লাখ টাকা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

আব্দুল কাইয়ুম মজনু’র হৃদয়ছোঁয়া উদ্যোগ, মুমূর্ষু রোগী পেলেন ১ লাখ টাকা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৫ জুন, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপি শুধু রাজনীতিতেই নয়, মানবিক কার্যক্রমেও নিজেকে বারবার প্রমাণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার এক মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে দলটি।

এই অর্থ সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কাইয়ুম মজনু। রোগীর পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিবারটির সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে মোঃ আব্দুল কাইয়ুম মজনুর প্রতি কৃতজ্ঞতা জানান। 

এ সময় মোঃ আব্দুল কাইয়ুম মজনু বলেন, “টাকার জন্য একজন সন্তানের চিকিৎসা বন্ধ হতে পারে না। আপনাদের এই দুঃসময়ে মধ্যনগর উপজেলা বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, মানসিক শক্তিও যুগিয়েছে রোগীর পরিবারকে। 

তারা বলেন, “আমাদের যখন কেউ পাশে ছিল না, তখন মোঃ আব্দুল কাইয়ুম মজনুর সহযোগিতায় আশার আলো দেখিয়েছে। এই সহযোগিতা আমাদের বাঁচিয়ে রেখেছে।” উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, রাজনৈতিক নেতার এমন জনসেবামূলক কর্মকাণ্ড সমাজে উদাহরণ হয়ে থাকবে। অনুদান প্রদানের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ আব্দুল কাইয়ুম মজনুর এই মহৎ উদ্যোগ রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অনেকে বলছেন, এ ধরনের কর্মকাণ্ডই সত্যিকারের মানবিক রাজনীতির প্রতিচ্ছবি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park