1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তায় জটিলতা বেড়েছে : সেনাপ্রধান জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।

এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরবে গেছেন ৯ হাজার ৯৫১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে গেছেন ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে গেছেন ৬ হাজার ৮৬৫ জন।

এদিকে বুলেটিনে আরও জানানো হয়েছে, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে মোট দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park