লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

রাজনৈতিক কার্যক্রম ও কাঠামোগত শাসনব্যবস্থা জোরদার করার বদলে সরকার লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে এবং রাজনৈতিকভাবে দায়িত্বশীল ভূমিকার পরিবর্তে সরকার পপুলিস্ট কর্মকাণ্ডে বেশি মনোযোগী।

এনসিপি নেতাদের মতে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সরকারের নানা উদ্যোগ থাকলেও সেগুলোর কাঠামো, অর্থায়ন এবং পরিকল্পনা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না সরকার। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করছে, কিন্তু এসব কার্যক্রমের অর্থ কোথা থেকে আসছে, প্রকল্পগুলোর সামগ্রিক পরিকল্পনা কী কিংবা এর বাস্তব কাঠামো কেমন হবে তা জনগণের সামনে তুলে ধরা হয়নি। তিনি আরও বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সামনে এগিয়েছে, সেই প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা যথার্থ হচ্ছে না বলেও তাদের মনে হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে বিএনপি সরকার ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়। একইসঙ্গে সংসদে বিরোধী জোটের সদস্যরাও শপথ নেন। বর্তমানে সংসদে এনসিপির আসন সংখ্যা ৬টি। পাশাপাশি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে রয়েছেন।

সংসদের প্রথম অধিবেশনে গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জ্বালানি তেলের দামসহ নানা ইস্যুতে তীব্র আলোচনা ও মতবিরোধ দেখা যায়। তবে কোনো কোনো বিষয়ে সরকার ও বিরোধী দল একমতও হয়েছে। প্রথমবারের মতো সংসদে নিজেদের দল ও নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে গিয়ে এনসিপি নেতারা নিজেদের অবস্থানও মূল্যায়ন করছেন।

আখতার হোসেন বলেন, সংসদে নতুন হিসেবে তাদের এখনও অনেক কিছু শেখার ও জানার রয়েছে। সময়ের সঙ্গে অভিজ্ঞতা বাড়লে সংসদে আরও পরিণতভাবে কথা বলার সক্ষমতা তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনে নেমেছে। বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে জনগণের কল্যাণে সরকার ও বিরোধী দলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১০

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১১

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১৩

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১৪

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৫

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

১৭

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

১৮

মেঘনা ভাঙনের হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

১৯

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

২০