1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিয়ের ৫০ বছর পর মহাধুমধামে বৌভাত – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

বিয়ের ৫০ বছর পর মহাধুমধামে বৌভাত

শাহ্আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি> স্বজনদের আশা পূরণ করতে প্রায় ৫০ বছর ঘর  সংসার করার পর আবার  স্বজন ও গ্রামবাসীদের  নিয়ে  মহা ধুমধাম করে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠান বৌভাত  করলেন জয়নাল-মমতা দম্পতি।
জামালপুর সদর উপজেলা  পৌরসভাস্হ কম্পপুর গ্রামের বাসিন্দা তারা দু’জন। দীর্ঘ ৪ যুগ পর এমন বিয়ে উৎসব নিয়ে মহাধুমধাম হইচই পড়ে যায় ওই এলাকার   চতুরদিক। কয়েকদিন ধরে চলছে নাতি নাতনী সহ আত্মীয় স্বজনে আনন্দ  উৎসব। খাসির বিরিয়ানি পোলাও , সেমাই,  দই,মিষ্টি ও পিঠা সহ আর নানা পদের রান্না করে আপ্যায়ন করা হয়েছে আমন্ত্রিত  গ্রামবাসি  ও আত্মীয়   স্বজনদের।

দম্পতি জয়নাল ও তার স্ত্রী জানান,  আমাদের  প্রায় ৫০ বছর পূর্বে   হঠাৎ  দু’জনের বিয়ে হয়।  বিয়েটা হলেও  তখন কোনো  আনুষ্ঠানিক  আয়োজন ও আনন্দ উৎসব  করা হয়নি।

এলাকাবাসী সুত্রে জানান যায়, শুক্রবার ৮ সেপ্টেম্বর  গায়ে হলুদের আয়োজন করে এলাকাবাসী ও স্বজনরা বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঘর বাড়ি   সাজানো হয় রংবেরং বাতি বেলুন দিয়ে।  এতে আনন্দ উৎসবে মেতে  উঠে অংশগ্রহণকারী আত্মীয়স্বজন ও প্রতিবেশী ও   দম্পতির ২ ছেলে সঙ্গে ছিল।

বিয়ের অনুষ্ঠানে অতিথি কাজল  জানান, একইদিন দুপুরে খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে সেমাই, মিষ্টি দিয়ে অ্যাপয়ন করা হয় স্বজন প্রতিবেশী ও গ্রামের কয়েকশ মানুষকে। দীর্ঘদিন পর মনের আশা পূরণ করতে পেরে খুশি জয়নাল ও তার স্ত্রী। এলাকার মানুষও  উৎসব পালন করেছে।

জয়নালের প্রতিবেশী ফারুক জানান, এমন বিয়ে তারা আগে দেখেননি। বিয়েতে তারা অংশ নিয়ে অনেক আনন্দ করেছে । খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে ছিল নানা পদ। লোকজন তৃপ্তি সহকারে দাওয়াত  খেয়ে মহাখুশী। 

জয়নাল জানান,  নাতনি-নাতিন এর ইচ্ছা পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশগ্রহণকারী সকলেই খুশী। তার দু’ছেলে জানান,   বাবা-মায়ের   বৌ ভাতের অনুষ্ঠানে   অংশগ্রহণ করতে পেয়ে  খুশি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park