1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বিগত সময়ে যে অগ্রগতি হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ দুই খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে জোর দিচ্ছে সরকার।

তিনি উল্লেখ করেন, অতীতে সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় যে স্থিতিশীলতা ছিল, তা ধরে রাখার পাশাপাশি অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে।

শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে বড় ধরনের সংস্কার আনা হবে।

তিনি আরও জানান, সরকার এখন পর্যন্ত নতুন করে কোনো টাকা ছাপায়নি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park