1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রথম চালানে ভারত গেল ১২ টন ইলিশ  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

প্রথম চালানে ভারত গেল ১২ টন ইলিশ 

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানির অনুমতির ৩১ দিন পর বেনাপোল বন্দর দিয়ে চার ট্রাক ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে চারটি চালানে ৪ ট্রাকে ১২ মেট্রিকটন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো বাংলাদেশের জেএস এন্টারপ্রাইজ, সাজ্জাত এন্টারপ্রাইজ ও স্বর্ণালি এন্টারপ্রাইজ। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আরজে ইন্টারন্যাশনাল ও কেবিসি ইন্টারন্যাশনাল। বন্দর থেকে ইলিশ ছাড়করণে ছিল বাংলাদেশ লজিস্টিকসহ কয়েকটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

বন্দর সূত্রে জানা গেছে, দেশের ৪৯ জন রপ্তানিকারককে ২ হাজার ৪২০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে, আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা।

এদিক পূজার আগে ইলিশ পেয়ে খুশি ভারতীয়রা। দুই দেশের সৌহার্দ্য, সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইলিশ রপ্তানির সুযোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার ভারতে শুরু হয় ইলিশ রপ্তানি। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিকটন। রপ্তানি হয়েছিল মাত্র ৬৬৩ মেট্রিক টন। এ বছর বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ইলিশ পরিবহনকারী ট্রাকচালকেরা জানান, চাঁদপুর ও বরিশাল থেকে ইলিশ নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে তারা যাচ্ছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park