1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ওষুধের কাঁচামাল উৎপাদনে নীতিগত সহায়তার ঘোষণা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

ওষুধের কাঁচামাল উৎপাদনে নীতিগত সহায়তার ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ওষুধের কাঁচামাল ও মেডিকেল ডিভাইস উৎপাদনে নীতিগত সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্যসহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কাঁচামালের ৯০ শতাংশই আমদানি নির্ভর, যা ধীরে ধীরে কমিয়ে দেশীয় উৎপাদনে জোর দেওয়া হবে। এ জন্য নীতিগত সহায়তা, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যখাতে নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দুর্বলতা কাটিয়ে উঠতে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে সক্রিয় করা হবে। ৮১টি অচল প্রতিষ্ঠান এবং ১৫ হাজার শয্যার ঘাটতি দূর করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। হাসপাতাল সেবায় স্বচ্ছতা আনতে রোগীদের জানানো হবে, তারা কত টাকার চিকিৎসা সেবা পেয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park