ভেড়ামারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

দে
মাসুদ রানা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪
ভেড়ামারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত



ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই বর্ণাঢ্য র‍্যালী অনুষ্টিত হয়। গতকাল সকালে র‍্যালী পরবর্তীতে এক বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক, ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম দলের প্রতিষ্ঠাকালীন সময়ের কথা তুলে ধরে বলেন, সদ্য স্বাধীন লাল সবুজের বাংলায় নতুনের আগমন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দু চোখে শুধু মানুষের জন্য নিজেকে সঁপে দেয়ার প্রত্যয়।


৫৬ হাজার বর্গমাইলের উর্বর সীমানায় কড়া নাড়ে সমৃদ্ধির আগমনী বার্তা বহুমত আর নানা শ্রেণীর মানুষের সমন্বয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে এক অকুতোভয় সৈনিকের পথচলা স্বপ্নবাজ যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭৫ এর ঘটনা প্রবাহে ক্ষমতার শীর্ষে আসীন হন রণাঙ্গনের বীর যোদ্ধা জিয়াউর রহমান। গণমানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে বাকশালের শিকল ভেঙ্গে বহুদলীয় গণতন্ত্রের দুয়ার খোলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল প্রতিষ্ঠা করেছিলেন। পরে জাতীয়তাবাদী আদর্শে দেশ গড়তে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তার হাতে জন্ম হয় বিএনপির। যে দলটির প্রথম মহাসচিব হন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। দল গঠনের পর এখন পর্যন্ত সাতজন পূর্ণাঙ্গ মহাসচিব বর্তমানে রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলটির অঙ্গ সংগঠনগুলো হল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল সামাজিক সাংস্কৃতিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল ওলামা দল ও মতস্যজীবী দল। আর সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ গণমানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিতে ১৯ দফা কর্মসূচিপ্রণয়ন করেছিলেন জিয়াউর রহমান। পোষাক খাতের বিপ্লব আর কৃষি খাতের সমৃদ্ধি অনন্য উচ্চতায় পৌঁছে দেয় অর্থনীতিকে। প্রবাসে মানুষ সম্পদ রপ্তানিও শুরু হয় সেই সময় থেকে। সবার সঙ্গে বন্ধুত্ব ও ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছিলেন জিয়াউর রহমান। তিনি শুধু বাংলাদেশ নিয়ে ভাবেননি ভেবেছিলেন দক্ষিণ এশিয়া নিয়েও। প্রতিষ্ঠা করেছিলেন আঞ্চলিক সংস্থা সার্ক। ক্ষণজন্মা রাষ্ট্রপ্রধান বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যাত্রা থামিয়ে দেওয়া হয় ১৯৮১ সালে। কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে শহীদ হলে আবারো হোচট খাই বহু দলীয় গণতন্ত্র। থমকে যাই উন্নয়নের অগ্রযাত্রা। আশির দশকের তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরোধী আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে স্বামীর গড়া বিএনপির দায়িত্বভার কাঁধে নেন গৃহবধূ বেগম খালেদা জিয়া। এরপর প্রায় এক দশকের রাজনৈতিক সংগ্রামের ৯১ নির্বাচনে দ্বিতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসেন বিএনপির নেতৃত্বাধীন সরকার। বেগম জিয়ার নেতৃত্বে পুনর প্রবর্তন ঘটে সংসদীয় গণতন্ত্রের। নব উদ্যমে এগিয়ে যায় দল। নারীর জন্য শিক্ষা ভাতা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচলন হয় সেই সময়। রাজস্ব আদায়ে চালু হয় ভ্যাট ব্যবস্থা। 96 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে নির্বাচনী পদ্ধতিতেও নতুন ধারা শুরু হয়েছিল বেগম জিয়ার হাতে। ২০০১ থেকে ২০০৬ আবারো রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং স্বাস্থ্য সামাজিক খাতে আসে বৈপল্লবিক পরিবর্তন। সমৃদ্ধির পথে ছুটে বাংলাদেশ। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পর আবারো বড় হোঁচট। দু'বছর চলে এক এগারে সরকারের শাসন। এর সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে চরম বাধাগ্রস্ত হয় বিএনপির রাজনীতি। ২৪শের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ে কাটে অচলাবস্থা। ২৬শের নির্বাচনে আবারো সফলভাবে ঘুরে দাঁড়াই বিএনপি। প্রায় দুই দশক পর পঞ্চম বারের মতো গঠন করে সরকার। ২০২৫ ডিসেম্বরে গণতন্ত্রের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শূন্যতায় দলের দায়িত্ব নেন ১৭ বছর নির্বাসিত জীবন থেকে ফেরা ছেলে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হন সরকার প্রধান। তার নেতৃত্বে চলছে আর্থসামাজিক


পরিবর্তনের কার্যক্রম। বাবা মায়ের দেখানো পথে আধুনিক দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছুটে চলেছে অদম্য গতিতে। পূর্ব শরীদের দর্শন ধারণ করে এখন সময় বাস্তবায়নে সবার আগে বাংলাদেশ। we have a plan, for the people and for the country.


করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশ্ব, জানবার হোসেন,আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ডাবলু,মোশারফ হোসেন, জহুরুল ইসলাম বিজলী, মনিরুল ইসলাম, প্রমুখ। 

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য