ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দে
মাসুদ রানা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


‎কুষ্টিয়া: ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ‘শহর পরিচ্ছন্নতা কর্মসূচি’-র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন, ভেড়ামারার আয়োজনে এবং ভেড়ামারা পৌরসভার সার্বিক সহযোগিতায় এই জনসচেতনতামূলক ও মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার ও ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।


ব্যতিক্রমী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলি এবং পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আবু দাউদ।


‎ ‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে ভেড়ামারা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।


‎ ‎অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বন কর্মকর্তা জাহিদ হাসান, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস এবং আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য