সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার ২

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:০৫
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার ২


জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।


এর আগে শনিবার চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষক রনজিলা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।


জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে ঢাকার ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বগুড়া থেকে রওনা হন রনজিলা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তারা।


পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিলা পারভীন রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।


পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য