সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভেম্বর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভেম্বর


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা এদিন আদালতে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত নতুন তারিখ ধার্য করেন।


এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দশমবারের মতো সময় পেলেন তদন্ত কর্মকর্তা।


মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পরে আদালত এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ছাড়াও তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে।


তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য এখন ৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য