প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভাতা ও ঋণ মেলা অনুষ্ঠিত

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১৬:১৭
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভাতা ও ঋণ মেলা অনুষ্ঠিত

বাংলার লুথার কিং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ও যুগান্তকারী উদ্যোগ নানা আত্মসমাজিক উন্নয়ন কর্মযজ্ঞ স্বচ্ছতার ভিত্তিতে সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌছে দিতে নীলফামারীর কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভাতা ও ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোনা সভা করা হয়।জেলা প্রশাসক নায়িরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বিলকিস ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিচালক ও উপসচিব জিলুফা সুলতানা। আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ প্রমুখ।


স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।এসময় বক্তাগন বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভাতা বিতরণে স্বচ্ছতা,জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। আর এ মেলার মাধ্যমে বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ও নিগৃতসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীরা সহজে ও হয়রানিমুক্তভাবে তাদের ভাতা গ্রহণ করবেন।পরিশেষে বক্তাগণ প্রধানমন্ত্রী তারক রহমানের এমন যুগান্তকারী মানবিক উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।


পরিশেষে সুবিধা ভোগীদের মাঝে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে দেখা গেছে, এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝুম বৃষ্টি উপেক্ষা করে ৯টি ইউনিয়ন থেকে বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ও নিগৃত ভাতা প্রত্যাশিতদের ঢল নামে এবং তারা বিভিন্ন বুথে অনলাইন আবেদন করেন। 

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য