পদ্মা নদী থেকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার হলো ছাত্রদল নেতার মরদেহ

দে
মাসুদ রানা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪
পদ্মা নদী থেকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার হলো ছাত্রদল নেতার মরদেহ

দীর্ঘ ৩৫ ঘণ্টা পর ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে ভেড়ামারার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডে ধাক্কা লাগে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে। এতে রাকিবুজ্জামান রকিসহ ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রকি।


ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান লাশ উদ্ধোরের বিষটি নিশ্চিত করেছেন।


এর আগে ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে নৌকায় ১২৩ ভ্রমণকারী ভেড়ামারার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন। মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য