নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:০৪
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল ইলিয়াস হোসাইনের মালিকানাধীন পোর্টালটি।


রোববার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা এডিশনের ওপর দেওয়া পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।


এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বাংলা এডিশন কর্তৃপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।


২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


তবে যাত্রার কয়েক মাসের মধ্যেই পোর্টালটির নিবন্ধন বাতিল করা হয়। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আনুষ্ঠানিক সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ।


বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন ফিরে পাওয়ায় আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল বাংলা এডিশন। নিবন্ধন পুনর্বহালের পর অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে পোর্টালটির কর্তৃপক্ষ।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য