নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দে
সঞ্জয় শীল
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্বধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 


নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম-এর প্রধান আতিথ্যর্থে ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ছাদেকুল হক ছাদির-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মো. রাশিদুল হক ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওসার বেগম-এর সার্বিক তত্তাবধানে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 


এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ (এ+) প্রাপ্ত ৩৬ জন শিক্ষার্থী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য