মানবাধিকার আমাদের জন্য সর্বাধিকার আহ্বানে মানবাধিকার সংগঠন কম্বাইন হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ) ময়মনসিংহ জেলা পরিষদ হলরুমে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, ময়মনসিংহ বিভাগীয় মানবাধিকার বিষয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) আসাদুজ্জামান । সভায় ময়মনসিংহ বিভাগের জামালপুর , শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ চার জেলা থেকে ৭০ জন মানবাধিকার কর্মী অংশ করেন। সভার সম্মানিত অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন , কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভা উদ্ভোদন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর চেয়ারম্যান মো: সোহেল আহমদ মৃর্ধা ।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের
উপাধ্যক্ষ ও অধ্যক্ষ প্রফেসর মোঃ সাকির হোসেন(অবসরপ্রাপ্ত),
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড এর জামালপুর জেলার সভাপতি মজনু মোল্লা।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড এর বিভাগীয় মতবিনিময় সভা এবং কর্মশালার মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন আইন ও বিচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট শফিকুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনায় করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র ইবনুল সাঈদ রানা।ময়মনসিংহ বিভাগীয় মানবাধিকার কর্মশালার প্রতিপাদ্য পড়ে শুনান ময়মনসিংহ জেলা কমিটি সাধারণ সম্পাদক কাজী আলম। আলোচক হিসাবে ছিলেন বক্তব্য রাখেন,বাবুল সরকার – কেন্দ্রীয় সমন্বয়ক প্রশাসন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মোহাম্মদ এনামুল হক – সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড। সাবেক রাষ্ট্রদূত
ড. ইঞ্জি. রফিকুল ইসলাম – সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।এডভোকেট রুহুল আমিন – সাধারণ সম্পাদক, শেরপুর জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।কে এম জামি
সভাপতি নেত্রকোনা জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড। মোহাম্মদ হাবিবুর রহমান – নির্বাহী সম্পাদক, দৈনিক সারা বাংলা।
আব্দুস শহীদ সভাপতি নাটোর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মোঃ সাজেদুল ইসলাম – বিশেষ প্রতিনিধি, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মানবাধিকার কর্মী মোঃ আব্দুল্লাহ আলজুলজাবাদান সরকার, , এডভোকেট ফকর উদ্দিন আকবরী, কামরুন নাহার লিপি প্রমুখ।
কর্মশালায় মানবাধিকার কর্মীদের মাঝে সনদ বিতরন করা হয়।