কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু,ন্যায় বিচার,প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার,নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ও ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে চাঁদখানা কেল্লাবাড়ী চার্চের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে ও ডেমোক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্চের ফাদার বিজয় পেরিয়া।

এছাড়াও নাগরিক প্ল্যাটফর্মের সদস্য বেগম লাইলী কাদের, মোসাম্মৎ রোজিনা বেগম, রোশনা বেগুম, মোরসালিনা, জামিয়া রহমান,শামীম আজাদ রিপন, রুপালি বেগমসহ ওই কমিউনিটির অর্ধশত নারী ও কিশোরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন ডেমোক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের জেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার।আলোচনায় সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও ঝুঁকি মোকাবিলা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ,একই সঙ্গে নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ গর্ভবতী মায়েদের বিভিন্ন করণীয় নিয়ে পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য