হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১২:৩১
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন। তাদের মধ্যে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৬৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।


শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন।


প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জনে।


এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।




একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য