গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:৪৭
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) চালানো এ হামলায় নিহতরা হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাওয়ি এবং তার সহযোগী মেজর রামেজ আবু জারাইক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে চিকিৎসাকর্মী এবং হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা হামলার বিস্তারিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

গত কয়েক মাসে ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর বহু সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, নিহতদের অনেকেই হামাসের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি তৈরি করছিলেন।

অন্যদিকে হামাসের দাবি, পুলিশ বাহিনী ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার উদ্দেশ্য গাজায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাদের অভিযোগ, এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য