ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৪:০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ৩০ দিনেই মারা গেছেন ৩৫ জন, যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হওয়া ১৮ মৃত্যুর প্রায় দ্বিগুণ।



সংক্রমণের দিক থেকেও জুলাই মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও, চলতি জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৩ জন। অর্থাৎ, গত ছয় মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু সংক্রমণ প্রায় ৫০ শতাংশ বেশি বেড়েছে।



স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য