দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৪১
দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।

সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, সরকার তাদের দাবিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ কারণে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, দলের উত্থাপিত তিনটি দাবির মধ্যে একটি সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হবে না—সরকার এ বিষয়ে সম্মতি দিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়েও সরকারের ইতিবাচক অবস্থানের পরিপ্রেক্ষিতে আন্দোলন চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সিজেপি।

তবে আন্দোলন প্রত্যাহার করলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর নিবিড় নজর রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। সিজেপির নেতাদের ভাষ্য, প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য