আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: মাহদী আমিন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০৫
আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: মাহদী আমিন



দীর্ঘদিনের অনিশ্চয়তার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মীরা মালয়েশিয়ায় যেতে শুরু করবেন।


বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।


মাহদী আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেই কাজ চলছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য