1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকসই উৎপাদন পদ্ধতির আহ্বান প্রধানমন্ত্রীর সরকারের ১০০ দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা কিশোরগঞ্জে ভিক্ষুককে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ   ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী দেওয়ানগঞ্জের সীমান্তে  অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সাথে  স্থানীয় বাসিন্দারাও সীমান্তের পাহারায় পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি আদালত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ জুন, ২০২৬

হাম ও রুবেলার টিকা আমদানিতে অবহেলা ও শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ না করে খারিজ করেছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ না করে খারিজের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর বলেন, আদালত ৪০৯ ধারাটিকে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ধারা হিসেবে বিবেচনা করে আবেদন খারিজ করেছেন। তিনি আরও জানান, তারা বিকল্প ধারায় মামলা গ্রহণের জন্য আবেদন করেছিলেন এবং আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

মামলায় অভিযুক্ত হিসেবে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে উল্লেখ করা হয়েছিল।

আবেদনে অভিযোগ করা হয়, বাংলাদেশে নিয়মিতভাবে পরিচালিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘ সময়ক্ষেপণের কারণে টিকার সংকট তৈরি হয়। এতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বিপুল সংখ্যক শিশুর মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

মামলার আরজিতে উল্লেখ করা সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে প্রায় ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।

বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, জনগণের স্বার্থ ও শিশু মৃত্যুর দায়বদ্ধতা থেকেই তিনি আদালতে এ আবেদন করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park