1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকসই উৎপাদন পদ্ধতির আহ্বান প্রধানমন্ত্রীর সরকারের ১০০ দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা কিশোরগঞ্জে ভিক্ষুককে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ   ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী দেওয়ানগঞ্জের সীমান্তে  অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সাথে  স্থানীয় বাসিন্দারাও সীমান্তের পাহারায় পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ জুন, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস-সহ ২৮ জনের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। একইসঙ্গে মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্যও উপস্থাপন করা হবে।

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক ধাপ শুরু হবে।

মামলার চার আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এম এ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামসহ অন্যান্যরা।

এর আগে গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জুন তারিখ নির্ধারণ করেন। আজকের কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park