1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফাঁসির রায়ের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে কার্যকর করতে হবে কামারখন্দে অতিরিক্ত দামে সার বিক্রি ও হাতি দিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান শ্রীবরদী সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৭ জুন) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিট আবেদনে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, আগামী সোমবার (৮ জুন) রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটে উল্লেখ করা হয়, হাসপাতালটির শিশু ওয়ার্ডে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায় নিরূপণ জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানেরও আবেদন জানানো হয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। একইসঙ্গে হাসপাতাল ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ করে নির্মিত হয়েছে কি না, সেটিও যাচাই করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাবৃত্তি, চাকরির সুযোগ এবং সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায় নির্ধারণের দাবি এখনো জোরালোভাবে উঠে আসছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park