সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নীলফামারীর কিশোরগঞ্জেে এক ভিক্ষুক বৃদ্ধা সুবিধাভোগীকে মুদি দোকান-মালামাল ও ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
এর পাশাপাশি বুটিকস প্রশিক্ষণার্থীদের আত্মসাবলম্বী করে গড়ে তুলতে ১লাখ ৮০ হাজার টাকা সুদ মুক্ত ঋনের চেক বিতরণসহ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা (অঃদঃ)আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান প্রমুখ।
জানা গেছে, ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সুবিধাভোগী বৃদ্ধা আমিনাকে মুদি দোকান পরিচালনার জন্য চা, বিস্কুট, সাবান ও অন্যান্য মালামাল ও বুটিকস উদ্যেক্তাদের আত্মস্বাবলম্বী করতে সুদ মুক্ত ঋনের চেকসহ হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধীদের নির্বিঘ্নে চলাচল করতে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।