1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’—শেরপুর সদর হাসপাতালের সংকট তুলে ধরলেন এমপি সানসিলা মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ধর্মপাশায় কিল-ঘুষি ও মারধরে এক ব্যবসায়ীর মৃত্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু

ধর্মপাশায় কিল-ঘুষি ও মারধরে এক ব্যবসায়ীর মৃত্য

রবি মিয়া
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

 সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার  সুনই ক্বারীর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের  লোকজনদের  কিল-ঘুষি  ও মারধরে চা বিক্রেতা নাসিম মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে ওইদিন সকাল সোয়া ১০টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তাঁর  বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের  সুনই মড়লবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে।

     ধর্মপাশা থানা,পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার   সুনই মড়লবাড়ী গ্রামের নাসিম মিয়ার (৩৫) স্থানীয় সুনই ক্বারীর বাজারে একটি চা স্টল রয়েছে। তাঁর সঙ্গে  পাশের সুনই বাগবাড়ী গ্রামের আনু মিয়ার (৩৫)  দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সুনই  ক্বারী বাজারে আছিয়া খাতুনের (৫২) চায়ের স্টলে বসে নাসিম মিয়া (৩৫),আনু মিয়া (৩৫), লিটন মিয়া (৪৫) জিকু মিয়া (৪৭)সহ ৮থেকে ১০জন বসে চা খাচ্ছিলেন।   আনু মিয়া (৩৫) ও নাসিম মিয়ার(৩৫)  মধ্যে চা খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আনু ও তাঁর বড় ভাই লিটন মিয়া (৫০) এই দুইজনে মিলে নাসিমকে চায়ের স্টল থেকে টেনে বের করে কিল-ঘুষি ও  লাঠি দিয়ে আঘাত করলে নাসিম গুরুতর আহত হন। ওইদিন সকাল ১০টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।  পরে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান।

 মারধরে নিহত নাসিম মিয়ার বড় ভাই আল আমিন (৫০) অভিযোগ করে বলেন, সুনই  মড়লবাড়ি গ্রামের  লাল মিয়া (৭০), তাঁর ছেলে মো.  অলি (৪০) ও মেহেদী হাসান  ডালি (৩৪),  সুনই বাগবাড়ি গ্রামের আনু মিয়া (৩৪),লিটন মিয়া (৫০), সপু (৩০)সহ ৮থেকে ১০জন মিলে আমার ভাইকে পূর্ব বিরোধের জের ধরে কিল-ঘুষি ও লাটি দিয়ে আঘাত করে প্রাণে মেরে ফেলেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব। 

 আনু মিয়া ও লিটন মিয়া পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মেহেদী হাসান ডালি ও মো.অলি জানান, এলাকায় তাঁদের সুনামকে ক্ষুন্ন করার জন্য তাঁর বৃদ্ধ বাবা লাল মিয়া ও তাঁদের দুইভাইকে জড়িয়ে মিথ্যে অপবাদ রটানো হচ্ছে।

    ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো.ইমাম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কিল-ঘুষি ও মারধরের  ঘটনা ঘটেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ব্যবসায়ী নাসিম মিয়ার লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park