নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় কিশোরগঞ্জ কেশবা ফাজিল মাদরাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন মোল্লা। এছাড়াও মাদরাসার শিক্ষকসহ ২৭টি মাদরাসার ৬৫০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ব্যাক্তিবর্গ শিক্ষার বিস্তারে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা,ঝরে পড়ার কারণ চিহ্নিত করে তা সমাধান করা এবং সচেতনা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা শিক্ষারগুনগতমান যুগোপযোগী করে তুলতে ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা গেছে,আলোচনা সভা শেষে উপজেলার ২৭টি মাদরাসার ৬৫০জন শিক্ষার্থীদের মাঝে একটি করে কলম উপহার দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার মারিও তপন মন্ডল।