1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু ১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা  সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal। নির্বাচনে ৭৩ ভোট পেয়ে তিনি সবার শীর্ষে অবস্থান করেন। ফলে নবগঠিত বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে তাকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

রোববার (৭ জুন) মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালকের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি চার প্রার্থী—বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ—নির্বাচিত হতে পারেননি।

ভোটের ফলাফলে তামিম ইকবাল ৭৩ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি ৬৪ এবং মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। এছাড়া রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুই পরিচালক এবং নির্বাচিত ২৩ পরিচালক মিলে পরবর্তী বোর্ড সভাপতিকে নির্বাচন করবেন। ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের ধারণা, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তামিম ইকবালই হতে পারেন বিসিবির নতুন সভাপতি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park