1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকসই উৎপাদন পদ্ধতির আহ্বান প্রধানমন্ত্রীর সরকারের ১০০ দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা কিশোরগঞ্জে ভিক্ষুককে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ   ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী দেওয়ানগঞ্জের সীমান্তে  অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সাথে  স্থানীয় বাসিন্দারাও সীমান্তের পাহারায় পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ জুন, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে বিবেচনা করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানান। একই সঙ্গে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের জন্য এবং বিশ্ব শান্তির জন্য যারা আত্মত্যাগ করছেন, তাদের পরিবারের অবদানও সমানভাবে স্মরণীয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় শান্তিরক্ষীদের কল্যাণ ও সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছে। ভবিষ্যতেও তাদের প্রয়োজন ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি শান্তিরক্ষীদের উদ্দেশে বলেন, যেকোনো প্রয়োজনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park