1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে আসছে নতুন নীতিমালা ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’—শেরপুর সদর হাসপাতালের সংকট তুলে ধরলেন এমপি সানসিলা মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ধর্মপাশায় কিল-ঘুষি ও মারধরে এক ব্যবসায়ীর মৃত্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী

চকরিয়ায় বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

এ.এম. আইয়ুব
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

৭ জুন দুপুরের দেওয়া চকরিয়া থানা পুলিশের প্রেস রিলিজে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে থানার বিভিন্ন কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান, আব্দুল কুদ্দুস, জাফর আলম, আবুল হাসেম, জাহিদ হাসান (২৫) ও রবিউল হাসান (২৬)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন জানায়, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park