1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় কিল-ঘুষি ও মারধরে এক ব্যবসায়ীর মৃত্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জে তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে নগরবাসী শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যু ১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা 

সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি

কাউসার আহমেদ
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের অনুমোদনে সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। ঘোষিত পৌরছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের মতে, এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই দিনে সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফয়সাল আহাম্মেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব সামিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park