দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার – দৈনিক দেশেরকথা
জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ২ নং ঢাকেশ্বরীতে অবস্থিত RK Agro Farm Limited-এ দেখা মিলেছে দুম্বাসহ নানা জাতের দামী পশুর। ঈদকে সামনে রেখে এখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী পশুর প্রদর্শনী, যা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।

ফার্মটিতে বিভিন্ন প্রজাতির বাহারী রঙের গরু, মহিষ, ছাগল ও ছোট-বড় সাইজের দুম্বা রাখা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির দুম্বাগুলো দর্শনার্থীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। পরিবার-পরিজন নিয়ে ছোট-বড় সবাই এই পশুগুলো দেখতে ভিড় করছেন, ফলে পুরো এলাকা যেন মেলায় পরিণত হয়েছে।

ফার্ম কর্তৃপক্ষ জানায়, এখানে কয়েক কোটি টাকার পশু সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশি-বিদেশি উন্নত জাতের গরু ও মহিষ। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত “মোদী মহিষ”, যা দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে।

দাম প্রসঙ্গে জানা গেছে, ফার্মে থাকা পশুগুলোর মূল্য শুরু হয়েছে প্রায় এক লাখ টাকা থেকে, যা গিয়ে পৌঁছেছে দশ লাখ টাকারও বেশি। পশুর আকার, জাত ও ওজন অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে এসব মূল্য।

এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে ফার্ম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী পশুর সমাহার নারায়ণগঞ্জে খুব কমই দেখা যায়, যা এই এলাকাকে নতুন করে আলোচনায় এনেছে।

স্থানীয় দর্শনার্থীরা জানান, শুধু কোরবানির পশু কেনা নয়, পরিবার নিয়ে ঘুরতে আসার জন্যও এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১০

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১১

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১২

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৩

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৪

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

১৫

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

১৬

মেঘনা ভাঙনের হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

১৭

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

১৮

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

১৯

দেশের সব বিমানবন্দরে আজ থেকে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

২০