অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৫ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

এ বিষয়ে কালের কণ্ঠকে নাবিলা বলেন, অনেক দিনের অপেক্ষা শেষ হলো। এক সময় তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছিল সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না। তিনি জানান, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের একটি প্রতিষ্ঠানে হওয়ায় ভিসা জটিলতাসহ নানা সমস্যায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়। এসব কারণে বারবার মুক্তি পেছাতে বাধ্য হতে হয়েছে। তবে অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে তিনি আনন্দ প্রকাশ করেন।

এর আগে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সময় মুক্তি স্থগিত করা হয়। পরবর্তীতে গত বছরের রোজার ঈদে মুক্তির আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭০ লাখ টাকা পাওয়া এই সিনেমায় নাবিলার পাশাপাশি কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ এবং সুমাইয়া খুশি।

দীর্ঘ অপেক্ষা শেষে কোরবানির ঈদে দর্শকের সামনে আসতে যাচ্ছে ‘বনলতা সেন’, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১০

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১১

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১২

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১৩

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৪

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৫

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৬

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৭

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৮

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৯

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

২০