1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার

বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে সরকারকে লোডশেডিং করতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য কমাতে এবং কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গ্রামের কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে ওইদিন মোট ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। এই ঘাটতির কারণেই লোডশেডিং করা ছাড়া বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গতকাল জ্বালানি বিষয়ে সরকারি দল ও বিরোধী দল বিস্তারিত আলোচনা করেছে এবং ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে পরামর্শও গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park